মোঃ মাসউদ রহমান রুয়েট প্রতিনিধি , রাজশাহীঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে ৭১ জন গবেষকবৃন্দের গবেষণা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৮ জুন) রুয়েটের সিএসই ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকৌশল শিক্ষা ব্যবস্থায় গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইন্ডাস্ট্রিয়াল এ্যন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, এ্যপ্লাইড সায়েন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের প্রধান সহ গবেষকবৃন্দ। পরে গবেষকবৃন্দ তাদের গবেষণার ওপর প্রেজেন্টেশন তুলে ধরেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM