সাইফুল হাসান কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা)ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার - গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে ফেরার পথে কাশিয়ানী উপজেলার ঠাকুর বাড়ি পরিদর্শন কালে তার বক্তব্য তিনি বলেন আমরা চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক আমাদের যে উন্নয়নের ধারা চলছে তার সম অধিকার ও সমান ভাবে অংশগ্রহণ করবে,প্রতিটা নাগরিক সমান অধিকার হিন্দু,মুসলিম,বৈধ্য,খৃষ্টান, পাহারি বাংগালী সম অধিকার,এই ভৌগলিক সিমারেখায় যারা আছে সবাইকে নিয়ে বাংলাদেশ এগিয়ে জাবে,আমরা সবার জন্য যে বাংলাদেশ কথা বলছি,সুস্বাস্থ্য বাংলাদেশ কথা বলছি এটা আমরা বাস্তবায়ন করবো।
রবিবার(২৮ জুন)বিকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তীর্থভূমি ওড়াকান্দি ঠাকুর পরিদর্শন কালে এ সব কথা বলেন তিনি।
জিয়াউদ্দিন হায়দার আরো বলেন-আমরা চাই যে,ধর্মীয় সংস্কৃতি চলমান থাকবে,ধর্ম আপনার কিন্তু সংস্কৃতির আমি ও এক জন অংশীদার
সুতরাং এই সংস্কৃতি কিভাবে বাচিয়ে রাখা যায় এজন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আমরা বিভিন্ন যায়গায় সংস্কৃতি ভিলেজ করার পরিকল্পনা করছি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,আমরা সকলকে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ গড়বো।
স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র ও পৌরসভার ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ সেবা ইউনিট তৈরি করবো, যাতে করে প্রাথমিক স্বাস্থ সেবা শক্তিশালী হয় সে বিষয়ে কাজ করবো,আমরা চাইবো মায়ে'রা এবং শিশুরা যাতে করে পরিপূর্ণ সেবা পায়।
এ সময় ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক-আরিফ উজ জামান,অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, কাশিয়ানী উপজেলা
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়া, মুকসুদপুর সার্কেল এএসপি নাফিসুর রহমান,কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম ও যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ
এছাড়াও ওড়াকান্দী ঠাকুর বাড়ি মতুয়া মহা সংঘের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর,শ্রী অমিতাভ ঠাকুর,সিবু ঠাকুর সহ অসংখ্য ভক্ত বৃন্দ সহ ফুলেল শুভেচছা জানিয়ে ঠাকুর পরিবারের ইতিহাস তুলে ধরেন এবং বাড়ির মন্দীর সহ অন্যান্য জায়গা পরিদর্শন করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM