মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে চার ক্যাসিনো জুয়ারিসহ আট জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এরআগে গতকাল রাতে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ক্যাসিনো জুয়াড়ি গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বাজেডুমরিয়া এলাকার রাজ্জাকের ছেলে আতিকুজ্জামান অনিক (২৬), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম মিলন (৪০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০) ও মৃত টেপু বর্মনের ছেলে দিপীল রায় (৩০) ।
মাদক সেবনকালে গ্রেপ্তারকৃতরা হলেন- নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত আবতাফ আলীর ছেলে মনিকুল ইসলাম (৩০), মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯), মুশরুত বালাপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০) ও মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকা থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার সময়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় গভীর রাতে মাদক সেবনের সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময়ে চারজন ও মাদকসেবনের সময়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM