মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ
তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, স্বেচ্ছাসেবী কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে রাজবাড়ীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (VBD)।
শনিবার (২৭ জুন) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপীনাথপুর এলাকার স্বপ্নডাঙ্গা পাঠশালা স্কুলে আয়োজিত এ কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার নির্বাচিত ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব, দলগত কাজ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী জেলা বোর্ডের প্রেসিডেন্ট মারফিয়ারা খাতুন, সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম এবং প্রজেক্ট অফিসার সুব্রত বিশ্বাস।
এ সময় স্বপ্নডাঙ্গা পাঠশালা স্কুলের প্রতিষ্ঠাতা রেজা করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, দলগত সমন্বয়, স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মারফিয়ারা খাতুন বলেন, “ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ২০২২ সাল থেকে রাজবাড়ী জেলায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৬ সাল থেকে উপজেলা ভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মানবিক, সচেতন ও ইতিবাচক সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। ফলে তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। এর মাধ্যমে আরও বেশি তরুণকে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করে মানবিক মূল্যবোধসম্পন্ন ও উন্নত সমাজ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM