পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ
শাজাহান খান। রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) কাজী আব্দুল মাজেদ একাডেমীর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মাগুড়াডাঙ্গী গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বর্ষিয়ান সাহিত্যিক ও গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন এবং উপস্থাপনা করেন পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু আহম্মেদ।
সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খোন্দকার মো. রফিকুল ইসলাম।
তিনি মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও তিনি পারিবারিকভাবে সন্তানদের চলাফেরায় অভিভাবকদের খোঁজ খবর রাখা এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোযোগ সৃষ্টির পরামর্শ প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে পাংশা মডেল থানার এএসআই মো. নজরুল ইসলাম, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন শেখ, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, আকরামুল হক সাচ্চু, মো. নাসির আব্দুল্লাহ, মো. জুলফিকার, আব্দুল বারী জোয়ার্দ্দার, আইয়ুব খান, আব্দুল খালেক ও শেখ শাহিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এলাকায় মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে। মাদকের কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। তাই যে কোন মূল্যে মাদক কারবারীদের নির্মূল করতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসন ও গ্রামবাসীর সমন্বিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় মাদক প্রতিরোধে গ্রামবাসীর সমন্বয়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, মুন্সী ফিরোজ হায়দার ও মো. রাশেদুল ইসলামসহ মাগুড়াডাঙ্গী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সভায় উপস্থিত ছিলেন।
(ক্যাপশন ঃ বর্ষিয়ান সাহিত্যিক ও গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন শুক্রবার পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমীর অডিটোরিয়ামে মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন)
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM