মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে "রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬"। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শক্তিশালী বগুড়া জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা পুলিশ, রাজশাহীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা। এই ঐতিহ্যবাহী খেলাকে এগিয়ে নিতে এবং পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত চেতনা বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি বিজয়ী ও রানার-আপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পর্দা নামে এবারের কাবাডি প্রতিযোগিতার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM