মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে একটি অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব সয়ারকাজী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আরিফুর রহমান। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও থানা পুলিশের সদস্যরা।
জানা যায়, ওই এলাকার কালু মামুদের ছেলে খলিল ও জলিল নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তুলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়। অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আরিফুর রহমান জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কে বলেন, একটি বাড়িতে কারখানা গড়ে তুলে অবৈধ চায়না জাল তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪১ লাখ টাকা অবৈধ চায়না জাল ও চারটি বিদ্যুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় এটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। সেখানে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল পাওয়ার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার আব্দুল সালাম জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতে উপজেলার অন্যান্য স্থানেও এ ধরনের তৎপরতা জোরদার করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM