স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের শহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আরজু শেখ (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার মৃত মেজেক শেখের ছেলে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আরজু শেখের কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM