মো : আল ইমরান মন্ডলঃ
অন্ধকারের পথিক আমি, খুঁজি আলোর দিশা,
ঝড়ের মুখে জ্বালিয়ে রাখি, বিশ্বাস আর ভালোবাসা।
হাজার বাধা সামনে এলেও থামি না কোনদিন,
স্বপ্নগুলো ডানা মেলে ডাকে আমায় প্রতিদিন।
ভোরের শিশির বলে আমায় হতাশ হয়ো না আর,
সূর্য উঠে নতুন রঙে, কাটিয়ে রাতের ভার।
মেঘের আড়াল ভেঙ্গে একদিন রোদ ঠিকই আসে ফিরে,
ধৈর্যের বীজ বুনলে সাফল্য ফুটে ওঠে ধীরে ধীরে ।
জীবন শুধু পাওয়ার গল্প নয়, কিছু হারানোরও গান,
তবু আশা বুকে নিয়ে চলাই মানুষের পরিচয় মহান।
স্বপ্ন যদি সত্যি চাও, সাহস রেখো অন্তরে,
একটি প্রদীপ জ্বালাও তুমি নিজের বিশ্বাসের ঘরে।
যতদিন প্রাণ, ততদিন পথ, ততোদিন নতুন আশা,
মানুষের সবচেয়ে বড় শক্তি - স্বপ্ন দেখার ভাষা।
অন্ধকারের শেষ প্রহরে, ভোরের প্রথম রঙ্গে,
স্বপ্নের প্রদীপ পথ দেখাবে জীবনের প্রতিটি ছন্দে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM