রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে তার কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, সম্মানিত পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গঠিত বিশেষ মাদক দমন টিম গত ২২ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রাজু আহম্মেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি মাঝিগ্রাম এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পরে গ্রেপ্তারকৃত রাজুর দেহ তল্লাশি করে ৩১ পিস ট্যাপেন্টাডল ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১০ হাজার ২৯৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরএমপি জানিয়েছে, মহানগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM