চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ (Eskuf) মাদকসহ মো. অংকন (২৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (রাত ১১টা ৫০ মিনিটে) গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দাউদ উজ জামান আকাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। অভিযান চলাকালে তার কাছে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৭ বোতল স্কাপ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।
ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অংকন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM