জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ
রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।
২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পাঁচবিবি - হিলি সড়কের লাঙ্গল হাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তার পিছলে পড়ে হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM