রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ছেলে রাকিবুর করিমের লাঠির আঘাতে বাবা রেজাউলের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরীর মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক। মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টির সত্যতা জানান।
বলেন, রাকিবুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে তার লাঠির আঘাতে বাবা যান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
শিক্ষকের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছবি সংগৃহীত।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM