রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার শিবপুর (শেখপাড়া) এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০) এবং রাজশাহী মহানগরীর পবা থানার বড় আমগাছী এলাকার মৃত কছির মন্ডলের ছেলে মো. হাসান (৪২)। হাসান বর্তমানে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে মতিহার থানার একটি দল তালাইমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কাটাখালী থানার পুলিশ টাঙ্গন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে হাসানকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানিয়েছে, মহানগরীতে মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM