মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে বন্যা ও ভাঙন থেকে রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ দল নিয়ে দ্রুতই এই লক্ষে কাজ শুরু করার কথা জানান তিনি।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, উজানে গজলডোবা বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় পানির তীব্র স্রোতে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে এবং ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই কষ্ট লাঘবে পরিকল্পিত ড্রেজিং ও মজবুত বাঁধ নির্মাণ করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা: তিস্তাপাড়ের মানুষের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। এটি শুধু উত্তরাঞ্চলের নয়, বরং গোটা দেশের অর্থনীতির ভিত মজবুত করবে।
অর্থনৈতিক প্রভাব: প্রকল্পটির সুফল পেতে ২ থেকে ৭ বছর সময় লাগলেও এর ফলে উত্তরবঙ্গের ৫টি জেলার কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে যা 'দুঃখ' হিসেবে পরিচিত, তা ভবিষ্যতে কৃষিভিত্তিক সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।
কারিগরি টিমের পরিদর্শন শেষ হলে এবং প্রয়োজনীয় সেমিনার ও পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য পেশ করা হবে।
পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও রোকন উদ্দিন বাবুলসহ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM