মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক মন, শুভ হোক নতুন বইয়ের আগমন”
বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর আয়োজনে স্থানীয় এক রেস্টুরেন্টে বইয়ের মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বুধবার সন্ধ্যা ৭ টায় বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, রাজশাহী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অনু চৌধুরীর লেখা " আকাশ ছোঁয়া স্বপ্ন " বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি সংগঠনের ২০২৬/২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা , তিনি বলেন, “নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বইয়ের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ড, ইফতিখারুল আলম মাসউদ । তিনি নবীন লেখকদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি , সাহিত্যিক , লেখক , ও সমাজকর্মী এডভোকেট রজব আলী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি , গল্পকার , ও সংগঠক অনু চৌধুরী। নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের রাজশাহী জেলা শাখার ( ২০২৬/২০২৭ ) দুই বছর মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয় ।
উপদেষ্টা মন্ডলী: রেবেকা আসাদ, কবি নূরুল ইসলাম, আরিফা বেগম, নাসিমা জেয়ারদার ও প্রাক্তন অধ্যক্ষ ডঃআব্দুর রহমান।
কার্যনির্বাহী কমিটি: সভাপতি: প্রফেসর ডঃ মতিউর রহমান (কবি ও দার্শনিক) •সহ-সভাপতি: রাকিব হাসান (কবি) ও শেখ তৈমুর আলম • সাধারণ সম্পাদক: অনু চৌধুরী•সহ-সাধারণ সম্পাদক: তামান্না মুক্তা•অর্থ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম•সহকারী অর্থ সম্পাদক: মুসলেহা সুলতানা • সাহিত্য সম্পাদক: খাবেরী সাহা•সহকারী সাহিত্য সম্পাদক: নুসরাত জাহান বাবলী • সাংগঠনিক সম্পাদক: সালমা পারভীন•সাংস্কৃতিক সম্পাদক: দিপালী রানী সরকার•প্রচার সম্পাদক: পলি রানী • দপ্তর সম্পাদক: লাভলী বেগম• কার্যনির্বাহী সদস্য: তিতুমীর ও মাসুদ আওয়াল,নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মতিউর রহমান বলেন,বরেন্দ্র অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ লেখক তৈরিতে পাঠচক্রকে আরও সক্রিয় করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের পর বইয়ের লেখক ও প্রকাশকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM