জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উচাই জেরকা সিং উচ্চ বিদ্যালয়ের নিজস্ব আবাদী জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে নিলাম ডাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলাম ডাক কমিটির সভাপতি উড়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজুয়ানুল করিম।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি ও ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক সামছুল হুদা দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, লিজ কমিটির সম্পাদক আনোয়ার হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলজার আলী, সাধারন সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফির উদ্দিন আকন্দ ও ফরহাদ আলম জুয়েল আরো অনেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার জানান, উম্মুক্ত নিলাম ডাকে এলাকার অর্ধশত কৃষক অংশ গ্রহন করেন। সেখানে সর্বোচ্চ দরদাতাদের মাঝে বিদ্যালয়ে ৫৪ বিঘা জমি প্রায় সাড়ে ৬ লক্ষ টাকায় এক বছরের লিজ প্রদান করা হয়। অবশিষ্ট জমি পর্যায়ক্রমে উম্মুক্ত ডাকের লিজ প্রদান করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM