জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ ।
মঙ্গলবার রাত সাড়ে ১০'টার সময় উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আইনুল ইসলাম (২৩) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার পুত্র গোলাম মোস্তফা (১৯)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM