মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গত ১৪ জুন রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কাটাখালী থানার সুচরন (মীরপাড়া) গ্রামের বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে মো. সোহান উদ্দিন (২০)-কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে সোহানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে আরএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM