রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড সচিব এসোসিয়েশনের আয়োজনে রবিবার (১৪ জুন) রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক মহোদয় ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারভাবে প্রদান, সেবার মান বৃদ্ধি, জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়া এবং জনসেবায় দায়িত্বশীলতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের আহবান জানান রাসিক প্রশাসক।
মতবিনিময় সভায় রাসিক ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতিঃ মোঃ আহাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেনসহ রাসিকের ৩০টি ওয়ার্ডের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিববৃন্দ নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM