মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু এবং জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো. আমিনুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন মডেল ও প্রকল্পের কার্যকারিতাও প্রদর্শন করে।
বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM