কোটচাঁদপুর আড়াই বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু.
সুমন হোসেনঃঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
(৯ই-অক্টোবর)সোমবার বেলা ১১ টার সময় ঘাগা তালসার গ্রামের তোফাজ্জল হোসেন মিস্ত্রীর একমাত্র ছেলে ইলেকট্রনিক মিস্ত্রী জুয়েল রানার দুই পুত্র সন্তান।জুয়েলের ছোট ছেলে আড়াই বছরের লামিম বাড়ির পাশে খেলা করতে থাকে। লামিমের মা জানান,আমি কাজ করছিলাম কাজ শেষ করে ছেলে লামিম কে খুজতে থাকি,ছেলে কে না পেলে আমার শ্বাশুড়ি ছিল পাড়ার মধ্যে,আমি পাড়ায় শ্বাশুড়ি কে জিগ্যেস করি?লামিম এসেছে আপনার সাথে তখন বলে না। তখন সকলে মিলে খুজতে থাকি। বাড়ির পাশে চিত্রা নদী'তে খুজতে খুজতে মাজহারুল নামে বাড়ির পাশের একজন বলে ভাসছে ঐটা কি তখন দেখতে পায় এটা লামিম।পানি থেকে উঠিয়ে নিয়ে এসে গ্রামের ডাক্তার সেলিম রেজা কে খবর দেয়। সেলিম রেজা এসে বলে মারা গেছে।
কথা বলা হয় উদ্ধারকারী মাজহারুল এর সাথে তিনি জানান আমি মাঠের থেকে কাজ করে বাড়ি এসে দেখি লামিমদের বাড়ির লোকজন খুজছিল সেই সাথে আমিও খুজতে থাকি। খুজতে খুজতে নদীতে কি একটা ভাসতে দেখে নিকট গিয়ে দেখা যায় লামিম ভাসছিল। আমি তাকে তুলে নিয়ে আসি উপরে।
এবিষয়ে কথা বলা হয় কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল-মামুন এর সাথে তিনি জানান, অপমৃত্যু মামলা হয়েছে,লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM