মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)। তারা বৃদ্ধা চাঁদ সুলতানা (৬৫)-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা চাঁদ সুলতানাকে দীর্ঘদিন ধরে তার দুই ছেলে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি সম্পত্তি তাদের নামে লিখে না দেওয়ায় তারা মাকে বাড়ি থেকে বের করে দেয়।
বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তিনি বয়স্কদের নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য, আসামিদের দ্রুত গ্রেফতার না করলে বৃদ্ধা মায়ের ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM