মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি নজরুল পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে মুখর পরিবেশের সৃষ্টি হয়।
কবি নজরুল পরিষদের সভাপতি কবি মোস্তাক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম এবং প্রধান আলোচক ছিলেন রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নাফিজ।
সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বৃদ্ধি পেলে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে।”
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মো. নাফিজ বলেন, “নজরুল বাংলা সাহিত্যে সাম্য, প্রেম, দ্রোহ ও মানবমুক্তির যে বাণী উচ্চারণ করেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর রচনা শুধু সাহিত্য নয়, সমাজ পরিবর্তনেরও প্রেরণার উৎস। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি নজরুলের সাহিত্য গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে কবি মোস্তাক রহমান বলেন, “জাতীয় কবির আদর্শ ও চেতনাকে সমাজে ছড়িয়ে দিতে কবি নজরুল পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নজরুলের অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। তাহলেই তাঁর জন্মবার্ষিকী উদযাপন অর্থবহ হবে।”
আলোচনা সভা শেষে জাতীয় কবির গান, কবিতা আবৃত্তি ও পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM