মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।
উল্লেখ্য, গত ৯ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৯ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু হয়।
মামলার গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিষুর মোড় গ্রামের মৃত সিদ্দিক আলী মন্ডলের ছেলে ও পবা থানার বড়গাছি ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: আজমত আলী (৩৭) এবং কাশিয়াডাঙ্গা থানার বালিয়া (পশ্চিম বালিয়া) গ্রামের মৃত সাত্তারের ছেলে ও হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামায়ন কবির হেলাল (৩১)।
গত ১০ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমতকে এবং একই তারিখ রাত সাড়ে ৩টার দিকে সামায়নকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM