মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
তীব্র গরমে জনসাধারণকে স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেটে স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন মাহফুজুর রহমান রিটন, যিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার এবং প্রজেক্ট অফিসার আবু মো. জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, চলমান তাপপ্রবাহে নগরবাসীর দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট, সাহেব বাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড় এলাকায় অস্থায়ী বিশ্রামকেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM