মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
বুধবার (১০ জুন ) সকল ৯ টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার খারইল মিলঘর এলাকায় বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত ব্যক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলার চকশ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসেন (৩৭) । তিনি কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত এক কর্মকর্তা ।
চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নিহত মারুফ হোসেনের মৃতদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM