রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: দুলালের মেয়ে এবং মো: জুয়েলের স্ত্রী বর্তমানে আলীগঞ্জ (পিয়াজুর মোড়) এ বসবাসরত মোসা: দোলন (৩২)।
গতকাল ৯ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ পিয়াজুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দোলনকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM