ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলিফ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই যুবক টাংগাইলের ঘাটাইল এলাকার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে তার নিজের স্ত্রী ও ভিকটিমসহ ছদ্মনামে রুপা-নিপা এবং হালিমা নামের তিনজন তরুনীর নগ্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।
বুধবার (১০ জুন) সকাল দশটার দিকে এ তথ্য নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ভুক্তভোগীর বাবা শাফিরুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ করে বলেন, কেবা কারা তার মেয়ের নগ্ন ছবি অনলাইনে ছেড়ে দিয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপার মহোদয়ের নজরে আসে এবং তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়।
ওসি বলেন, এরই ভিত্তিতে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং সাইবার এনালাইসিস করে সোমবার (৮ জুন) টাঙ্গাইলের গোপালপুর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ওই যুবক স্বীকার করে বলেন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এবং কৌশলে তরুণীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করা হতো।
পরে ওই যুবককে ধামইরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের মধ্য দিয়ে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM