রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান রুপসীডাঙ্গা (শাহপাড়া) গ্রামের মৃত আব্দুল সোবহানের মেয়ে এবং মো: ইসমাইল হোসেনে স্ত্রী মোসা: সহিদা বেগম (৪৫)।
গতকাল ০৭ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত সোয়া ৯ টার দিকে কাটাখালী থানার হরিয়ান রুপসীডাঙ্গা (শাহপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সহিদাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM