রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের রেশ এবার এসে লেগেছে সৌদি আরবে (Saudi Arab)। দেশটির একটি বিমানঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের বিপদ কেটে গেছে।
সোমবার (৮ জুন) সৌদি আরবের আল-খারজ গভর্নেটের (Al-Kharj governorate) বাসিন্দাদের সম্ভাব্য বড় ধরনের বিপদের সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল-খারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM