নিজস্ব প্রতিবেদকঃ
রাতে ভুটানের ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ। রবিবার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে উত্তর পূর্বে এবং ২৪ কিমি গভীরে। তবে ঢাকার আবহাওয়া অফিস বলছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্পে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
একই ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার বলছে ভুটানের ভূমিকম্পের ব্যপ্তি ছিল দেশের মধ্যাঞ্চলীয় এলাকা দিয়ে কক্সবাজার পর্যন্ত।
এনসিএস বলছে রাতে পরপর আরও দুইবার ভুটানে ভূমিকম্প হয়েছে। একটির মাত্রা ২ দশমিক ৮ , এটি সংঘটিত হয়েছে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে । অর্থাৎ প্রথম ভূমিকম্পের ১১ মিনিট পর। এছাড়াও রাতে আরেকটি ভূমিকম্প উৎপত্তি হয় দ্বিতীয়টির ৩৪ মিনিট পর ১২ টা ২২ মিনিটে ২ দশমিক ৪ মাত্রার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM