1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নারীরা সাবলম্বী হলে সম্বৃদ্ধ হবে অর্থনীতি : হেলাল আকবর চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

নারীরা সাবলম্বী হলে সম্বৃদ্ধ হবে অর্থনীতি : হেলাল আকবর চৌধুরী

বিশেষ প্রতিনিধি ঃ চট্টগ্রামে লাভলি লেডিস গ্রুপ প্রেজেন্ট শারদ মেলা সিজন-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে এগিয়ে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী।

রূপাস বিউটি পার্লার ও কুইনস এর যৌথ ব্যবস্থাপনায় জামালখান রয়েল আর্কেড ক্লাবে ৩দিন ব্যাপি নারী উদ্যেক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০টি দোকান নিয়ে বসেছে এই মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক হিসাবে বক্তব্যে রুবায়েদ ইয়াসমীন রূপা বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদ্যোক্তাদের নিয়েই আমাদের আয়োজন। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে। সবাইকে মেলাতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং মেলা সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্রুপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ইফতেখার ইফতু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান,ইকরামুল আদিব,নীরব,মোঃ সোহেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD