1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ

 

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যা মামলার রায়ে সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সোহেলকে ৫ লাখ টাকা ও স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকার অর্থদণ্ড দেন।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এ ঘটনায় মাত্র ১৯ দিনের মাথায়, আজ রোববার (৭ জুন) বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করলেন। এতো কম সময়ে রায়, এ ধরনের মামলার ক্ষেত্রে এক অনন্য রেকর্ড।

গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে, মাত্র চারদিনে শেষ হয় বিচার। রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড চেয়েছে। আর রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী চেয়েছেন, সোহেলের যাবজ্জীবন ও তার স্ত্রী স্বপ্নার ৭ বছরের কারাদণ্ড। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে, যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আসামি সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। আর রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমূল্যাহ যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলেন, আসামি সোহেল তার জবানবন্দিতে বলেছেন তিনি নেশা করেন। তাই তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া ঠিক নয়। ঘটনার ১৩ দিন পর গত পহেলা জুন শুরু হয় রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার। পরদিন মঙ্গলবার একদিনেই শেষ হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ।

রামিসার বাবা-মা ও বড় বোনসহ মোট ১৬ জনের সাক্ষ্য নেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। বুধবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শেষ হয়।

রিপোর্ট : জা. আ/মা. হা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD