মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে তীব্র বাতাস, ভারী বৃষ্টিপাত এবং ঢেউ বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দুপুর ২টার পর হঠাৎ করেই দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। পরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হলে নদীতে ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পায়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “হঠাৎ নদীতে ঝড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM