শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষিকাজের সময় ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক ট্রাক্টরচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকার বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কৃষিজমিতে হাল চাষ দেওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা যান চালক জয় বিশ্বাস।
শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে উল্টে থাকা ট্রাক্টর দেখতে পেয়ে বিষয়টি চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ট্রাক্টরের নিচ থেকে জয় বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM