1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন কারাতে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়: রাসিক প্রশাসক শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ নড়াইলের কালিয়ায় নিহত দুই নেতার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী; পরিবারের প্রতি সমবেদনা,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াতে এসে মারধরের শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে রেজাউল করিম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। নিহত রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুড়া দোলাপাড়া এলাকার গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর এক ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আমিন উদ্দিনের শ্যালক রেজাউল করিম গত সোমবার তার বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে দাওয়াত খেতে আসেন। এ সময়ে মৃত আজিম উদ্দিনের অপর ছেলেরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিন উদ্দিন বলেন, আমার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমাকে আমার জমিতে যেতে দেয় না। সোমবার আমার শ্যালক আমার বাড়িতে দাওয়াত খেতে এলে তারা লাঠিসোঁটা, ছুরি দিয়ে হামলা করে। এতে আমাদের খুব মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে গতকাল বিকেলে আমার শ্যালক মারা যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD