রাজশাহী ব্যুরোঃ
আজ ০২ জুন ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাট চেকপোষ্টের সম্মুখ হতে বিকাল ০৩:৪৫ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের নাম ১। মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল (৩৬), ২। মোসাঃ সানজিদা আকতার শিমু (১৮)। মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল কুষ্টিয়া জেলার সদর থানার বটতৈল গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের পুত্র এবং মোসাঃ সানজিদা আকতার শিমু কুষ্টিয়া জেলার সদর থানার একই গ্রামের মোঃ রিয়াজের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব এস. এম. মাকছুদুর রহমান সঙ্গীয় ফোর্স-সহ আজ ০২ জুন ২০২৬ খ্রি. বেলা ০২:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন রাজাবাড়ি হাট চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কাঁনসাট হতে দুইজন ব্যক্তি ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭ প্রাইভেট কারযোগে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে জনাব মীর্জা মোঃ আব্দুস ছালাম, সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, রাজশাহীর নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব এস. এম. মাকছুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আজ ০২ জুন ২০২৬ খ্রি. বিকাল ০৩:৩০ ঘটিকায় রাজাবাড়ি হাট চেকপোষ্ট ডিউটি করাকালে ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭ প্রাইভেট কারটি বিধি মোতাবেক তল্লাশি করেন।বর্ণিত প্রাইভেট কারটি তল্লাশিকালে বিকাল ০৩:৪৫ ঘটিকায় প্রাইভেট কারের ডিকির ভিতর হতে ০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন,৫৩ রাউন্ড গুলিসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM