মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার জনাব মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন সড়ক সেতুর ওপর থেকে মো. সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার টুপামারী এলাকার বন বিভাগ এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সুমন ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ২ জুন ২০২৬। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM