স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মহাসড়কের পাশে এক বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে সরকারি ভূমি অফিসের চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খানের ছেলের এই দোকান থেকে মালামাল উদ্ধারের ঘটনায় হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ।
সকালে দৌলতদিয়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসে দরজার তালা ও জানালা কাটা দেখতে পান। পরে খোঁজখবর নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ভাঙারির দোকানে অভিযান চালিয়ে অফিসের চুরিকৃত মোটর ও বিভিন্ন মালামাল উদ্ধার করে।
এছাড়া দোকানটি থেকে আরও বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান ও মাদক সেবনের সামগ্রী জব্দ করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হওয়া বাকি মালামাল দ্রুত হাজির করার নির্দেশ দেন।
অন্যথায় দোকানটি সিলগালাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM