রাজশাহী ব্যুরো:
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২২০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন হাজির বাতান নামক এলাকার লিচু বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে। তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল লিচু বাগানের মধ্যে একটি ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটি গুলো খুললে তার মধ্য হতে *১৯৫০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
এছাড়াও অদ্য ২৯ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৪২০ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিতিত্তে জানতে পারে যে, মতিহার থানাধীন ডগার ঘাট নামক এলাকা দিয়ে চোরাচালানী মালামালের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় খেয়াঘাটে দেখতে পায়। তখন উপস্থিত মাঝিদের কাছে বস্তার মালিকানা জানতে চাইলে মাঝিরা জানায় যে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃত উক্ত বস্তাটি খোলা হলে তার মধ্য হতে *৩৭ বোতল ভারতীয় Codeine সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM