জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে জয়পুরহাট-পাঁচবিবি আঞ্চলিক সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিশাল গাছ ভেঙে রাস্তার ওপর পড়েছে। এতে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শনিবার (২৩ মে) রাতে কালবৈশাখী ঝড় শুরু হলে এই গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়ে যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা করাত দিয়ে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান রয়েছে এবং দ্রুতই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM