1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রূপগঞ্জে সোহাগ পরিবহনের চলন্ত বাসে আগুন।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

রূপগঞ্জে সোহাগ পরিবহনের চলন্ত বাসে আগুন।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ৪০-৪৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও ঠেলাঠেলি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।

রোববার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কর্ণগোপ এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা- মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে ডাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।

আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। এসময় পার্শ্ববর্তী এস এফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নি নির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে চলে গেছেন।

এস এফ টেক্সটাইলের অ্যাডমিন ফয়সাল ভূঁইয়া বলেন, ‘রাস্তার পাশেই অমাদের কারখানা হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, দগ্ধ বাসটি উদ্বার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে চেষ্টা চলছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD