মহসিন আলম মুহিনঃ
কোন কিছু ভাল ঠেকে না খারাপ লাগে সদাই,
ভাবছি বসে কি অবস্থা সামনে জানা নাই।।
ঘুম আসে না চোখ বুঝলে স্বপ্ন দেখি মন্দ,
সাদা কালোয় ঝগড়া লাগে বেড়ে চলে দ্বন্দ্ব।।
খাবার খেতে স্বাদ লাগে না জিহ্বাতে নেই ধার,
কিনতে গিয়ে কপাল ফসকে মটকে গেছে ঘাড়।।
তুলার ক্ষেতে মুলার আবাদ পাটের ক্ষেতে বেগুন,
এই না দেখে মরিচের গায় জ্বলে উঠে আগুন।।
প্রেম-প্রীতি ভাল লাগে না বুকটা ফাইট্টা যায়,
পরকীয়ায় আজ জগৎ ভরা দেখি ডানে-বায়।।
শুয়ে শুয়ে অলস সময় কত আর গোনা যায়,
সুস্থ দেহটাও ধ্বংস আনে, সুখ পাখি হারায়।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM