পাংশা উপজেলা প্রতিনিধি:শাজাহান খানঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা উপজেলার কুড়িপাড়া গ্রামে আহনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজিবর শেখের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে নিজ বাড়ির রান্নাঘরে ছাগল বাঁধার রশি দিয়ে গলায় ফাঁস দেন আহনা খাতুন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।
স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. মইনুল হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যাজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM