রাজশাহী ব্যুরোঃ
গত ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন হেতেম খাঁ বিএম কলেজের সামনে দুই স্কুলছাত্রী মোসাঃ তানহা (ছদ্মনাম) ও মোসাঃ মিম (ছদ্মনাম)-কে অসহায় ও বিভ্রান্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়।
প্রাথমিকভাবে জানা যায়, উভয়ই ৫ম শ্রেণির ছাত্রী। বিকাল আনুমানিক ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি শিশু দুটিকে আমের জুস খাওয়ায়। এরপর থেকে তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে তারা হেতেম খাঁ পুরাতন বিএম কলেজ এলাকার সামনে এসে স্থানীয় লোকজনের কাছে আশ্রয় চাইলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে শিরোইল ফাঁড়ির ইনচার্জ এসআই/মোঃ গোলাম রসুল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু দুটিকে উদ্ধারপূর্বক বোয়ালিয়া থানায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ধীরে ধীরে শিশু দুটি স্বাভাবিক হলে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে থানায় আসতে বলা হয়।
পরে শিশুদের অভিভাবক থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিতকরণ শেষে শিশু দুটিকে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
অভিভাবকগণ শিশু দুটিকে ফিরে পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM