ধামইরহাট নওগাঁ, প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের ব্যানারে বাল্য বিবাহ প্রতিরোধ ও ঝরে পড়া শিশু রোধসহ শিশুশ্রম নিরসনের লক্ষ্য নিয়ে এক আলোচনা সভা করা হয়েছে।
বুধবার (২০মে) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।
আলোচনা সভায় বাল্য বিবাহের কুফলতা, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম প্রতিরোধের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, এ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা কো-অর্ডিনেটর বিউটি কুইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস বৈদ্য, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM