রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগর ভবনে আগমন উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিক প্রশাসককে আরএমপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন আরএমপি কমিশনার।
নগর ভবনে রাসিক প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে নগর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজশাহীর নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM