বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন
রাজশাহী ব্যুরো ঃ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। এই দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM