মোঃ রেজন মিয়াঃ
গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে অনেক আগেই, তাই আমি আর গণতন্ত্রকে ভালোবাসি না। কেননা সেটার সাথেই মিশে রয়েছে হারাম।
যে জনতা পাঁচশো টাকায় বিক্রি হতে পারে, যে জনতা মাটি নিয়ে বিভেদ তৈরি করতে পারে, পারে অসাধুতায় অন্যের জায়গা দখল করতে, পারে অন্যের হক মেরে খেতে, যে জনতার মাঝে নেই কোনো ঐক্য বা মিলেমিশে থাকার মানসিকতা, যে জনতা কথা দিয়ে কথা রাখতে পারে না।
তুমি সুখে আছো, তো আমি হিংসা করে তোমার সুখের ঘরে ঢিল মেরে সুখ নষ্ট করি বা ব্যাঘাত ঘটাই, চেষ্টা করি তুমি যেন সুখের স্বাদ না পেতে পারো। তো আমি কি মানুষের কাতারে পড়তে পারি?
আমি জানি না ধর্মে এসব করতে কতটা নিষেধ করা হয়, কেননা মানুষ মাত্রই ভুল। আর মানুষ তা জানার পরেও প্রতিদিন ভুল করেই যাচ্ছে। মানুষ সচেতন হোক, স্বার্থপর না হোক। মানুষ তোমার এতটা উপকার করে, তার চেয়ে ক্ষতি বেশি করে। এতটা উপকার করে যা ক্ষতির চেয়েও ভয়ংকর। আবারও বলছি, মানুষ আবেগী, মানুষ স্বার্থপর। অথচ এই মানুষই নাকি সৃষ্টির সেরা জীব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM